মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মার্কেট পুড়ে ছাই
- আপডেট সময় : ০৯:০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পারইনায়েতপুর দুর্বার সংসদের মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে মার্কেটের চারটি দোকান ঘরের ওয়াল, মার্কেটের টিনসহ দোকানের মালামাল পুড়ে যায়।এতে প্রায় ৮ লক্ষাদিক টাকার ক্ষতি হয়েছে বলে যানা যায়।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৭ নং প্রসাদপুর ইউপির পার ইনায়েতপুর মোড়ে, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ) রাত আনুমানিক ১০ টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে।
একই স্থানের মাদ্রাসার ছাত্র ঘুম থেকে প্রাকৃতিক ডাকে বাইরে আসলে আগুন দেখতে পায় ওই মার্কেটে।পরে বিভিন্ন স্থানে মোবাইল করে স্থানীয় লোকজনকে জানান। লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।পরে তারা ট্রিপল ৯৯৯ এ ফোন করে। মান্দা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাত ২-৩০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
তবে এ বিষয়ে দুর্বার সংসদের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে আমি জানিনা। আগুনে মার্কেটের চারটি দোকান ঘরের মালামাল সহ মার্কেটের ইটের ওয়াল ও টিনের ছাউনি সহ প্রায় ৮ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। পড়ুন>> ভুট্টা চাষ পদ্ধতি
ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন প্রসাদপুর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, মান্দা থানা পুলিশের এস আই এলাহী ও এ এস আই সুহেল রানা সহ
মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড নাহিদ মোর্শেদ বাবু।
এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগুনের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























